নাটোরে মাদক মামলায় দুইজনের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৯:৪৪ পিএম

নাটোরে মাদক মামলায় দুইজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার টিকরি এলাকার রিপন আলী ও একই উপজেলার বাসেনপুর এলাকার সোহেল রানা। রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৩ মার্চ রাত দুইটার দিকে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল বনপাড়া বাইপাস মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়।

এসময় বাসের যাত্রী রিপন আলী ও সোহেল রানার কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

আরও পড়ুন: কুমিল্লায় প্রেমিকাকে ধর্ষণের পর হত্যায় ফাঁসি

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাদেরকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 


একাত্তর/এসজে

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
পটুয়াখালীর কলাপাড়ায় ঘুঘু ও শালিক পাখি শিকারের পর ফেসবুক লাইভে রান্না করে ভোজন করার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর