সরানো হলো অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৪:২২ পিএম

জাতীয় শোক দিবসের আলোচনায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালকে আবারও নির্বাচিত করার আহ্বান জানানো সেই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাকে কুমিল্লা জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন অর্থমন্ত্রীর জন্য ভোট চেয়ে বক্তব্য দেন। তার ভোট চাওয়ার একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন পুলিশের এই কর্মকর্তা। 

গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানের সই করা চিঠিতে ফারুক হোসেনকে ক্লোজ করে কুমিল্লা পুলিশ লাইনওআর নেয়া হয়। তার জায়গায় আনা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরীকে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ওসি ফারুক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যে বলছিলেন, নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মত করে উনাকে (অর্থমন্ত্রী) আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি।

‘বিকজ (কারণ) আসলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন! আমি যদি পূর্বের ইতিহাস শুনি, নাঙ্গলকোটের অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না। বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। আপনাদের জন্যই সব করেছেন।’ 

আরও পড়ুন: শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, কড়া বার্তা ভারতের

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য। এই আসনটি কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত।

মুস্তফা কামাল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর থেকে এই আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে পরিকল্পনামন্ত্রী এবং ২০১৮ সালে অর্থমন্ত্রী হন।

মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের মঞ্চে ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।


একাত্তর/আরবি

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগের সময় অন্তত দুই ঘণ্টা কমিয়ে আনার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে...
বর্তমান সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত রাখাকে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খাল খনন কর্মসূচিতে দেশের প্রান্তিক মানুষ সুফল...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর