ট্রাকচাপায় শিশুর মৃত্যু, রাস্তা আটকে ভাঙচুর

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:৫০ পিএম

সাতক্ষীরায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যুর পর রাস্তা অবরোধ করে ঘাতক ট্রাকটিতে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। এতে ওই রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে ভ্যানে করে সপরিবারে হাড়দ্দহে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলো শিশুটি। এসময় একটি পণ্যভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১১-৭৪৮৫) ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। 

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: গাইবান্ধায় শিশুর ছুরিকাঘাতে শিশু নিহত

তিনি আরও জানান, ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিলো বলে এলাকাবাসী অভিযোগ করেছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দীর্ঘসময় রাস্তা অবরোধ করে ও ঘাতক ট্রাকটি ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


একাত্তর/এসজে

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর