বাস ও অটোভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৮:৫২ পিএম

জয়পুরহাটে বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা দুইটার দিকে শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক হাফিজুল ইসলাম পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সাত্তার হোসেনের ছেলে। এ দুর্ঘটনায় আহত তার মেয়েকে পাঁচবিবি মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন জানান, ভ্যানচালক হাফিজুল ইসলাম তার অসুস্থ স্ত্রীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় একটি দ্রুতগামী বাসের সাথে ভ্যানটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ট্রাকচাপায় শিশুর মৃত্যু, রাস্তা আটকে ভাঙচুর

ওসি আরও জানান, আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালক লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। 


একাত্তর/এসজে

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৫৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর