ছাদে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৫:৪৯ পিএম

নওগাঁর নিয়ামতপুরে বাড়ির ছাদে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। বুধবার বেলা ১০টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ সাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজমিস্ত্রি সাইফুল ইসলাম (২২) নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের বান্দইল গ্রামের ময়েনউদ্দিন ভাদুর ছেলে।

নিহতের পরিবার জানায়, সাইফুল রামগাঁ সাহাপুরের ওহাব উদ্দিনের বাড়ীতে ছাদের কাজ করছিল। ছাদে রড তোলার সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের ১১ হাজার ভোল্টের প্রধান সঞ্চালন লাইনে রড স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, নিহত রাজমিস্ত্রি সাইফুলের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।


একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর