লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। বুধবার রাত ৮টার দিকে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাশেদা বেগম ও তার বাবা আবুল বাশার। অভিযুক্ত নিহত রাশেদার স্বামী সুমন হোসেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, সুমন তার স্ত্রী রাশেদার বেগমের সাথে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
