ডেঙ্গুতে প্রাণ গেল যুব মহিলা লীগ নেত্রীর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ এএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রুমানা আক্তার মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর মেয়ে। তার ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ছেলেসহ বাবার বাড়িতে বসবাস করতেন।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী জানান, চার দিন আগে হঠাৎ করে রুমানার জ্বর আসে। পরে বুধবার সন্ধ্যার পর রাজবাড়ী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর রক্তের প্লাটিলেট কমে গেলে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে তার রক্তের প্লাটিলেট আরও কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

যুব মহিলা লীগ নেত্রী রুমানার আকস্মিক মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী বলেন, রুমানা মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়ার মত নয়।

একাত্তর/এআর
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর