আ.লীগ নেতা বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১০:০২ পিএম

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদি এশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, এশা আত্মহত্যা করেছে, না তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে। এর আগে বড় মনিরের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা আমানুর রহমান রানাকে খুনের পরিকল্পনার অভিযোগ ওঠে।

চলতি বছরের ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন এশা নামের এক তরুনী। মামলায় এশা অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করা হয়। ওই মামলায় গ্রেপ্তার টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরকে কারাগারে পাঠায় আদালত। 

সম্প্রতি র‍্যাব জানায়, বড় মনির কারাগারে বসে আরেক আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান রানাকে খুনের পরিকল্পনা করেন। মধুপুরে চার খুনের আসামি সাগর টাঙ্গাইল জেলা কারাগারে বন্দি ছিলেন। সেখানেই বড় মনিরের সাথে তার পরিচয়। সাবেক এমপি রানাকে হত্যার শর্তে ২৬ লাখ টাকা খরচ করে সাগরকে জামিনে মুক্ত করান বড় মনির। 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন বলেন, কারাগারে থাকা অবস্থায় সাগরের সাথে একজন প্রভাবশালী ব্যক্তির পরিচয় হয়। তিনি রাজনীতির সাথে সংশ্লিষ্ট বলেও সাগর আমাদের তথ্য দিয়েছেন। মূলত ওই প্রভাবশালী ব্যক্তির প্রস্তাবটি এমন ছিলো যে, সাগরকে যদি সে কারাগার থেকে জামিনে বের করে দিতে পারে তাহলে কারাগারে অবস্থান করা ওই ব্যক্তির রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাকে হত্যা করতে হবে। 

বড় মনিরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদি এশা। ইমেজ- একাত্তর।

কিন্তু মুক্ত হয়েই আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় আটক হয় সাগর। জিজ্ঞাসাবাদে সাগর জানায়, মুক্ত হবার পর বড় মনিরের লোকজন তাকে আরও তিন লাখ টাকা দেয়। 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক আরও বলেন, কারাগার থেকে মুক্ত হবার পর সেই ব্যক্তির অনুসারীরা সাগরকে গাড়িতে করে নিয়ে যায় এবং হত্যা সংঘটিত করার জন্য সাগরকে তিন লাখ টাকা দেয়।  

ঘটনা জানার পর থেকে আতঙ্কে আছেন সাবেক এমপি রানা।

টাঙ্গাইল-৩ আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা। ইমেজ- একাত্তর।

টাঙ্গাইল-৩ আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা বলেন, মনির গংরা জেলখানায় বসে দাগি খুনিদের সাথে চুক্তির মাধ্যমে আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। আমি এবং আমার পরিবার শঙ্কিত। এমন কোনো কাজ নেই যা তারা টাঙ্গাইলে তারা করতে পারবে না।    

ধর্ষণের অভিযোগ আনা এশা তার সন্তানের পিতা হিসেবে বড় মনিরকে দাবি করার পর আদালতের নির্দেশে সিআইডি ডিএনএ পরীক্ষা করে। সে সময় এশা অভিযোগ করেন, বড় মনিরের স্বজনরা কোটি টাকার বিনিময়ে ডিএনএ পরিবর্তনের কথা তাকে বলেছিলো। 

ভুক্তভোগী এশা জানিয়েছিলেন, তারা বলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা ডিএনএ রিপোর্ট পরিবর্তন করাবে, তাদের অনেক ক্ষমতা। তাদের জন্য এটা কোনো ব্যাপার না। খুন, ধর্ষণ এসব মামলা কিছুই করতে পারবে না। আমি কিছুই করতে পারবো না। জামিনে বের হলে আমাকে আর আমার বাচ্চাকে তারা মেরে ফেলবে। আর তারা নাকি জামিনে বের হবেই।    

গত ৯ অক্টোবর আপিল বিভাগে ডিএনএ টেস্ট রিপোর্ট বড় মনিরের পক্ষে আসলে কারাগার থেকে মুক্তি পায় সে। এর প্রতিবাদে নারাজির আবেদন দেয় ভুক্তভোগী এশা।     

এশা বলেছিলেন, ডিএনএ টেস্ট রিপোর্টের বিরুদ্ধে আমি আদালতে নারাজি দিয়ে এসেছি। এই রিপোর্টকে আমি গ্রহণযোগ্য মনে করি না। তদন্ত সুষ্ঠু হয়নি।  

শনিবার বিকেলে বড় মনির বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী এশার মরদেহ টাঙ্গাইল শহরের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। 

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মাহমুদ কায়সার বলেন, প্রাথমিকভাবে আমরা যে অবস্থায় মরদেহ পেয়েছিলাম তাতে মনে হয়েছে এটা আত্মহত্যা। তারপরও অধিক নিশ্চিত হওয়ার জন্য আমরা ঘটনাস্থল ঘিরে রেখেছিলাম, যাতে কোনো তথ্য-প্রমাণ নষ্ট না হয়।   

বড় মনিরের ছোট ভাই ছোট মনিরও স্থানীয় নিক্সন হত্যায় জড়িত বলে অভিযোগ নিহতের পরিবারের। 

আরবিএস  
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর