তিন ট্রাক চোরাই চিনিসহ আটক চার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ পিএম

শেরপুর সদরে চোরাচালানের মাধ্যমে আনা তিন ট্রাক ভারতীয় চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ১৫০ বস্তা ভারতীয় চিনি।

শনিবার সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের আমতলী এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়।

আটকরা হলেন- চিনির মালিক মানিক মিয়া ও আইয়ুব আলী এবং ট্রাক চালক আনিস (২৮) ও নাজমুল হোসেন (২৩)।

পুলিশ জানায়, ময়মনসিংহের ধুবাউরা থেকে চোরাইপথে আনা ভারতীয় চিনি ভর্তি তিনটি মিনি ট্রাক জামালপুরে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা। শনিবার সকালে ট্রাকগুলো শেরপুর সদরের আমতলী মোড়ে আসলে স্থানীয়রা সেগুলো আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মিনি ট্রাক ভর্তি ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় চিনির মালিক মানিক, আইয়ুব আলী এবং ট্রাক চালক নাজমূল ও আনিসকে আটক করে পুলিশ। 

পুলিশ আরও জানায়, আটক চিনির মালিক মানিক ও আইয়ুব আলী চিনির ট্রাকগুলো জামালপুরের লাঙ্গলজোরা নিয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরেই তারা ময়মনসিংহের ধুবাউড়া, হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ী থেকে ভারতীয় চিনি কেনা-বেচা করে আসছিলেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরবিএস  
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
শেরপুরের শ্রীবরদী সীমান্তে সাংবাদিকদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।
মানিকগঞ্জে দেশীয় ব্র্যান্ড ‘ফ্রেশ’ ও ‘তীর’এর বস্তায় নিম্নমানের চিনি ভরে বিক্রি ও মজুদে এক ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দ করা হয় ৫০০ বস্তা চিনি। 
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার জোহরপুরটেক সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এ সোনার বারগুলো জব্দ করে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের...
সবাই মিলে কাজ করলে সমাজে পরিবর্তন আনা সম্ভব। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুকসহ নানা সামাজিক অপরাধ দূর করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেনেগালের উপকূলে প্রায় ১০০ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে এ ঘটনায় অন্তত চারজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে, যদিও...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে দেশের ৬৪টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নকে পাঁচটি ধাপে ভাগ করে একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর