চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ১০টি স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১২:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার জোহরপুরটেক সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এ সোনার বারগুলো জব্দ করে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

বুধবার সকাল ১১টার দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে জহরপুরটেক সীমান্তে অভিযান চালায় বিজিবি।

এসময় চোরাকারবারিরা তাদের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগ ফেলে সীমান্তের কাশবনের মধ্যে আত্মগোপন করে। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করে।

তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত চোরাকারবারিদের আটকের জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

একাত্তর/জো
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ গান পাউডার ও বারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। 
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা—এই তিন নদীর পানি কমতে শুরু করলেও বন্যা কবলিত নদী তীরবর্তী এলাকার মানুষের কষ্ট কমেনি। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের হাজার হাজার মানুষ টানা...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর