বর্ষার শুরুতেই যমুনার ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৯:৫৪ এএম

কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা নদীর পূর্ব পাড়ে শুরু হয়েছে ভাঙন। উৎকন্ঠা আর আতঙ্কের মধ্যেই সময় পার হচ্ছে নদী পাড়ের অসংখ্য মানুষ। এমন সময় তাদের পাশে দাড়াঁবার যেন কেউ নেই। করোনা আতঙ্কের মাঝে এ যেন মরার উপর খাঁড়ার ঘা।

শুক্রবার (৯ জুলাই) থেকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর ও দুর্গাপুর ইউনিয়নের ভৈরববাড়ী এলাকায়  হঠাৎ করেই ভাঙন দেখা দিয়েছে।    

দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন জানান, গত কয়েক দিন ধরেই ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এসব এলাকার লোকজন।

ভাঙনের ফলে প্রতিবছর বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। জেলার মানচিত্র থেকে মুছে যাচ্ছে একের পর এক গ্রাম।

দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন আরও বলেন, এ বছরের বর্ষার শুরুতেই শুক্রবারের (৯ জুলাই) ভাঙনেই অন্তত ১৭টি ঘরবাড়ি নদী গর্ভে চলে গেছে। হুমকির মুখে পড়েছে ভৈরববাড়ীও আলীপুরের শতাধিক বাড়ী আলীপুর মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাস ও মন্দিরসহ শত শত পাকা-আধা পাকা ঘরবাড়ি। মুক্তিযোদ্ধা আবুল কালমা আজাদসহ স্থানীয়দের দাবী ভাঙন রোধে স্থায়ী  ব্যবস্থার।

এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, টাঙ্গাইল সদরসহ যে যে এলাকায় ভাঙন শুরু হয়েছে ওই সকল এলকায় অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাজ করার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছি, অনুমতি পেলেই কাজ শুরু করা হবে। অপরদিকে কালিহাতী উপজেলা গোহালিয়াবাড়ী এলকায় যমুনা ও ধলেশ্বরী নদীর মুখ পয়েন্টে পানি চলাচলের জন্য দুইপাশে ভাঙন প্রতিরোধে ব্লক ফেলার কাজ শুরু হয়েছে বলেও জানান এই নির্বাহী প্রকৌশলী।

আরও পড়ুন: ঢাকার ৫ স্থানে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত

ভাঙনের খবর পেয়েই শুক্রবার বিকেলে কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা ভাঙ্গন কবলিত স্থান পরির্দশন করেন। 

এদিকে প্রতিবছর টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড লোক দেখানো জিও ব্যাগ ফেললেও, তা কোনও কাজেই আসছে না। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নদী পাড় ঘেষা বসবাসকরা মানুষ।


একাত্তর/আরবিএস  

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর