সিলেটে মানবিক সাহায্যের নামে ‘সাইবার প্রতারণা, গ্রেপ্তার ২

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৩:২৬ পিএম

সিলেটে মানবিক সাহায্যের নামে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই ‘সাইবার অপরাধী’কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল শুক্রবার পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান ওসমানীনগর থেকে মো. জাফরান খান (১৯) ও তারেক হোসেন (২১) নামের এই দুইজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মো. জাফরান খান (১৯) সিলেট জেলার ওসমানীনগর থানার ইলাশপুর (দক্ষিণ) গ্রামের আব্দুল গিয়াস খানের ছেলে ও তারেক হোসেন (২১) একই উপজেলার নিজকরনসী (উত্তর পাড়া) গ্রামের মো. সুফি মিয়ার ছেলে।

শনিবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত দুইজন বিভিন্ন রোগে আক্রান্ত এমন অসুস্থ একাধিক শিশুদের ছবি সংগ্রহ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট ও শেয়ার করে তাদের চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন করে আসছিল।

এদিকে বিভিন্ন গ্রুপে আলাদা নামে সাহায্যের আবেদন করলেও একই মোবাইল নাম্বার দেয়ায় বিষয়টি পিবিআইয়ের নজরে আসে। তাই এর সত্যতা পেতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে পিবিআই। একপর্যায়ে তারা ওই দুই প্রতারককে শনাক্তের পর তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

এই দুই ‘সাইবার অপরাধী’কে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রতারণার মাধ্যমে কতো টাকা হাতিয়েছে তার তদন্ত চলছে বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।

একাত্তর/ এনএ
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর