নৌকা জেতানো কমিটির পবন নিজেই স্বতন্ত্র প্রার্থী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগ যে কমিটি করেছে, সেই কমিটির সদস্য হাবিবুর রহমান পবন। লক্ষ্মীপুরে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করতে তাকে কাজ করতে বলা হয়েছে।

অথচ দলের নির্দেশনা ফেলে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য পবন নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন। লড়ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে।

রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-১ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। নৌকার বিরুদ্ধে ঈগল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন পবন।

গত ৮ ডিসেম্বর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে নৌকার প্রার্থীদের জয়ী করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। পরশ আছেন কমিটির চেয়ারম্যান হিসেবে আর কো-চেয়ারম্যান যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

নৌকা জেতানো কমিটির সদস্য হিসেবে রয়েছেন সংগঠনটির ১৮ জন সভাপতিমণ্ডলীর সদস্য; এর ৯ নম্বর সদস্য হাবিবুর রহমান পবন।

অবশ্য শুধু পবনই নন, যুবলীগের নৌকা জেতানো কমিটির আরো সদস্য নেমেছেন নৌকার বিরুদ্ধে। ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনে নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

হাবিবুর রহমান পবন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন।

আর পবন নিজে স্বতন্ত্র প্রার্থী হয়ে যাওয়ায়, লক্ষ্মীপুর জেলার অন্য আসনগুলোকে তার ভূমিকা কেমন হবে, তা নিয়ে চলছে নানা আলোচনা।

নৌকা জেতাতে যুবলীগ দায়িত্ব চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন হাবিবুর রহমান পবন। তিনি বলেন, কেন্দ্রীয় যুবলীগ থেকে নির্বাচনী কমিটির দায়িত্ব আমার ওপর চাপিয়ে দেয়া হয়েছে। কেননা আমি প্রার্থী, তা আমার কেন্দ্র জানে।

‘নির্বাচনকে উৎসবমুখর করতেই আমি প্রার্থী হয়েছি। সারাদেশে যুবলীগের প্রতিটি নেতাকর্মী ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করবেন, তাই আমিও ঈগল প্রতীক চেয়েছি এবং পেয়েছি।’

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নিজে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন হাবিবুর রহমান পবন।

আরবি
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর