নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১০:২৮ এএম

লক্ষ্মীপুরে নেশার জন্য টাকা না দেওয়ায় মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে কাউছার হোসেনকে আটক করেছে পুলিশ। 

রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের আব্দুল গণি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার ও ঘাতক ছেলেকে আটক করে। নিহত কিরণ বেগম একই এলাকার কৃষক আবুল খায়েরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাতক কাউছার মাদকসেবী। মাদক থেকে ফিরে আসতে তাকে রিহাবেও রাখা হয়েছিল। কিন্তু তিনি ভালো হননি। কোনো কাজকর্মও করতেন না। মাদকের টাকার জন্য প্রায়ই তার মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার সময়ও মাদকের টাকার জন্য কাউছার তার মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করেন।

এক পর্যায়ে কাউছার তার মাকে ক্ষীপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলো না। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে চিৎকার দিয়ে সবাইকে বলেন, তার মাকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে গেছে। সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিক তাকে আটক করে এলাকাবাসী। পরে ঘরে গিয়ে কিরণ বেগমকে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরবিএস
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর