পাহাড়ে সাড়ে তিন একর গাঁজা বাগানের খোঁজ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম

খাগড়াছড়ির গুইমারা এলাকায় প্রায় ত্রিশ কোটি টাকা মূল্যের গাঁজাগাছ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে গুইমারা ইউনিয়ন থেকে ১৫ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকা চৌধুরীপাড়ায় এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিনসহ পুলিশ ও সেনা সদস্যরা যুগ্মভাবে পরিচালিত এক অভিযানে এই বাগান ধ্বংস করে। 

জেলার পুলিশ সুপার মুক্তা ধর জানান, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা অভিযান এই দুর্গম এলাকায় অভিযান করেন। সেখানে ৩০২৫টি গাজা গাছ ছিল। সেখান থেকে কমপক্ষে ৩০ হাজার কেজি গাঁজা তৈরি হতো ধারণা করা হচ্ছে। যার আনুমানিক বাজার মুল্য ত্রিশ কোটি টাকা। 

গুইমারা থানার ওসি আরিফুর আমিন জানান, এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনি কার্যক্রম চলছে।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে গুইমারার দুর্গম এলাকায় দুই একর গাঁজা ক্ষেত উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য ত্রিশ কোটি টাকার বেশি।
 
পুলিশ জানায়, খাগড়াছড়ি জেলার গুইমারা থানা এলাকার লোকালয় থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে চৌধুরীপাড়া নামক স্থানে দূর্গম পাহাড়ী এলাকার মধ্যে সাড়ে তিন একরের বেশি পরিত্যাক্ত ভূমিতে তিন হাজার পঁচিশটি গাঁজা গাছ খুঁজে পায় যৌথবাহিনী। গাছগুলোর মোট ওজন ৩০,২৫০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা। 

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু অসাধু ব্যবসায়ী খাগড়াছড়ি থানার দূর্গম পাহাড়ের গহীণ জঙ্গলে সুপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভিত্তিতে বিশাল এলাকা নিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষাবাদ করছে। তার নির্দেশনায় স্থানীয় থানা এই অভিযান পরিচালনা করে। 

উপস্থিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম জব্দকৃত গাঁজার মধ্যে ১৫ কেজি গাঁজা নমুনা আলামত হিসেবে সংরক্ষণ করে বাকি ৩০,২৩৫ কেজি গাঁজা ঘটনাস্থলে ধ্বংস করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআর
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জুলাই গণ-অভ্যুত্থানের মূল প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে ৩৬ দিনব্যাপী এক বৃহৎ কর্মসূচি ঘোষণা করেছে ‘ইনকিলাব মঞ্চ’। ‘মার্চ ফর ইনসাফ’ নামের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর