উড়ে আসছে মর্টার শেল-গুলি, তমব্রু সীমান্তে আতঙ্ক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম

মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান বিদ্রোহীদের সংঘর্ষে ফলে মর্টার শেল ও বুলেট উড়ে আসায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বান্দরবানের তমব্রু সীমান্তে। দফায় দফায় গোলাগুলির শব্দে কাজ বন্ধ রেখেছেন সীমান্তের চাষিরা। এরইমধ্যে টেকনাফ সীমান্ত পরিদর্শন করে মিয়ানমারের কাছে প্রতিবাদ চিঠি পাঠিয়েছে বিজিবি।

মিয়ানমারের ভেতরে গত কয়েক সপ্তাহ যাবত চলা সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এলাকায় সতর্কতা বাড়িয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কাছেই মিয়ানমারের ভেতরে সরকারি বাহিনীর সাথে চলছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ। কখনো দিনে, কখনো রাতে মর্টারশেল ও গুলির শব্দ শুনছেন বাংলাদেশ সীমান্তের মানুষ।
 
মিয়ানমারের মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশে। এছাড়াও হেলিকপ্টার থেকে গুলি, স্থলভাগ থেকে দফায় দফায় ছোঁড়া গুলির কারণে কাজ বন্ধ রেখেছেন বাংলাদেশ সীমান্তের চাষিরা। এমন পরিস্থিতিতে ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচটি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

স্কুলগুলো হলো- ঘুমধুম, তুমব্রু, তুমব্রু পশ্চিমকুল, ভাজাবুনিয়া ও বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার বেলা ১১টার দিকে স্কুলগুলো বন্ধ করা হয়। বিজিবির একটি সূত্র বলছে, মিয়ানমার থেকে ছোঁড়া ১৩টি মর্টারশেল ও ১ রাউন্ড বুলেট এসে পড়ে তুমব্রু সীমান্তে। এনিয়ে এরই মধ্যে মিয়ানমারের কাছে প্রতিবাদ চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। 

স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে গোলাগুলি শুরু হয়। দুপুর নাগাদ থেমে চলে। একটি মর্টারশেল এসে পড়ে তুমব্রু পশ্চিম কূলের ছৈয়দ হোসেনের ছেলে বাহাদুর উল্লাহর বাড়িতে। এছাড়া আরও বেশ কয়েকটি মর্টারশেল বাংলাদেশ অংশের ঝোপঝাড়ে পড়ার পর লোকজন ছোটাছুটি করতে থাকে নিরাপদ আশ্রয়ে।

প্রতিবেশী দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে রোববার তুমব্রু, পালংখালী, টেকনাফ সীমান্ত পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এ সময় বিজিবি সদস্যদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেন তিনি। 

 

এআর
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারকালে বিশেষ অভিযানে ৮৭ বস্তা আলু ও ৯০০টি শীতল পাটি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারের রাখাইনে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়েছে। এসময় পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে চারটি নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর