নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৭:৩৩ পিএম

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পশ্চিম বোড়াগাড়ী গ্রামের রেলপথে ওই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে ডোমার রেলগেট থেকে এক কিলোমিটার উত্তরে পশ্চিম বোড়াগাড়ী গ্রামে রেল লাইনে হাটাহাটি করেছিলেন অজ্ঞাত ওই নারী। একপর্যায়ে সে রেললাইনে শুয়ে পড়ে। বেলা আড়াইটার দিকে ডোমার স্টেশন ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

চিলাহাটি স্টেশন মাস্টার মো.আশরাফুল ইসলাম বলেন, সৈয়দপুর জিআরপি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: নীলফামারীতে তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে

সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক আব্দুর রহমান বিশ্বাস বলেন, ঘটনাস্থলে জিআরপি থানার একজন উপ-পরিদর্শককে পাঠানো হয়েছে। তিনি মরদেহ উদ্ধারসহ ওই নারীর পরিচয় জানার চেষ্টা করছেন।


একাত্তর/আরএ

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর