স্মার্ট বাংলাদেশের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে: শাকিল আহমেদ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম

চতুর্থ প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ হবে নৈপুণ্য ও জ্ঞানে-বিজ্ঞানের, সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে। 

মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এর আগে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সকাল ১০টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা। 

প্রধান অতিথির বক্তব্যে শাকিল আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একদিন দেশ গঠনে এ শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব শিক্ষার্থীদের নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে। 

নিয়মিত খেলাধুলা করার গুরুত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, শরীরচর্চা ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেহ ও মনের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয়। এজন্য তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠের পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলে আসক্ত না হতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অযথা মূল্যবান সময় নষ্ট না করে বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। চতুর্থ প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে হবে। স্মার্ট বাংলাদেশ হবে নৈপুণ্য ও জ্ঞানে-বিজ্ঞানের, সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের মা-বাবা ও গুরুজনকে সম্মান করার উপদেশ দেন।

এদিন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো দৌড়, মোরগ লড়াই, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো। অভিভাবকদের জন্য ছিলো আকর্ষণীয় চেয়ার সিটিং প্রতিযোগিতা ও সবার জন্য র‌্যাফেল ড্র। এছাড়া প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে চলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য।

সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরবিএস
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর