নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি, একজনকে হত্যা

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০১:২৩ পিএম

নরসিংদীতে বাড়িতে ডাকাতি করার সময় বাধা দেওয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩৬) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

শুক্রবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত সাজ্জাদ হোসেন আরিফ ওই এলাকার মোবারক হায়াতের ছেলে ও পেশায় একজন ইন্টারনেট ব্যবসায়ী। 

নিহতের স্বজনেরা জানান, ৮-১০ জনের একদল মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় আরিফ বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ঘাটে উপচে পড়া ভিড়: গরমে বিপর্যস্ত যাত্রী ও কোরবানির পশু

পরে বাড়ির লোকজন চিৎকারে শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতরা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ ৬৫ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছেন গৃহকর্তা মোবারক হায়াত।

খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।


একাত্তর/আরবিএস  

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর