এক সঙ্গে জন্ম নিলো চার শিশু, বাঁচানো গেলো না তিনটি

আপডেট : ১৫ মে ২০২৪, ০৩:২৮ পিএম

জামালপুরে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। তবে নবজাতকগুলোর মধ্যে তিনটিকে বাঁচানো যায়নি। অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার সকালে জেলার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুগুলোর জন্ম দেন খুশি বেগম নামে এক নারী।

তিনি উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া গ্রামের  শফিকুল ইসলামের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ এ এম আবু তাহের জানান, ওই নারী তিন পুত্র ও এক কন্যা সন্তান প্রসব করেন। নবজাতকগুলোর ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মাসুদুর রহমান জনান, দুই ছেলে ও এক কন্যা শিশুর রেসপন্স পাওয়া যায়নি। বাকি এক শিশুর অবস্থাও ভাল নয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে ঝুঁকি মুক্ত নয়। মৃত তিনটি শিশু পরিবারে হস্তান্তর করা হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, একটি সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হওয়ার কথা। তবে উন্নত বিশ্বে তা ৩.৪ কেজির মতো হয়ে থাকে। নবজাতকের ওজন যেসব কারণে প্রভাবিত হয়। তার মধ্যে রয়েছে- মায়ের ওজন (৪৫ কেজির কম হলে), উচ্চতা (১৪৫ সেন্টিমিটারের কম হলে),  রক্তে অ্যালবুমিন (২.৫ গ্রাম/ডেসিলিটারের কম থাকলে) প্রসূতির নবজাতক আড়াই কেজি কম ওজন নিয়ে জন্ম নিতে পারে। সেক্ষেত্রে নবজাতকটি ঝুঁকির মধ্যে থাকে।

এমন শিশুগুলো শরীরের তুলনায় মাথা বড়, মুখমণ্ডল ছোট ও গোলাকার, বুকের খাঁচা গোলাকৃতি ও পেট উঁচু দেখায়। তুলনায় হাত-পা ছোট থাকে এবং নাভি দেহের মধ্যবিন্দু ধরে শরীরের ওপরের অংশ শরীরের নিচের অংশের চেয়ে বড় থাকে।

পূর্ণ গর্ভকাল পাওয়া সুস্থ নবজাতকের দৈর্ঘ্য সাধারণভাবে ৫০ সেন্টিমিটারের মতো হয়।

একাত্তর/এসি
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর