চলছে জয় বাংলা কনসার্ট, উৎসবের আমেজ চট্টগ্রামে

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে বন্দর নগরী চট্টগ্রামে চলছে জয় বাংলা কনসার্ট। এর আগে সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন হলেও এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বেলা ৩টায় এই কনসার্ট শুরু হয়। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়োজনে আজ মাঝরাত পর্যন্ত এ কনসার্ট চলবে।

পছন্দের ব্র্যান্ড দলের গান শুনতে এদিন দুপুর থেকেই কনসার্টের প্রবেশপথে তরুণদের বাঁধভাঙা জোয়ার সৃষ্টি হয়। 

এবারের জয় বাংলা কনসার্ট মাতাবে ৯টি দেশীয় ব্র্যান্ড দল। এগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল), কার্নিভাল, আর্টসেল ও ক্রিপটিক ফেইট।

বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এবারের কনসার্ট শুরু হয়েছে জনপ্রিয় ব্যান্ড তীরন্দাজের পরিবেশনার মধ্য দিয়ে। প্রায় ৩০ মিনিট ধরে তারা গান পরিবেশন করতে থাকে। এর মধ্যে মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থেকে প্রচারিত গান ‘সবকটা জানালা খুলে দাও না’ পরিবেশন করেন তারা।

বিকাল সাড়ে ৪টার দিকে মেঘদল ও সাড়ে ৫টার দিকে মঞ্চে আসে অ্যাভোয়েড রাফা। এরপর একে একে দর্শক মাতাবে লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস ও চিরকুট। আর সবশেষ মঞ্চে উঠবে আর্টসেল। প্রতিটি ব্যান্ডই প্রায় ৪৫ মিনিট করে গান পরিবেশনা করবে।

এর আগে বিকাল ৩টার দিকে শুরুতেই মঞ্চে ওঠে প্রায় ২৫ মিনিট ধরে নিজেদের জনপ্রিয় সব গান পরিবেশন করে চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ। 

আয়োজক সিআরআইয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবারের মতো এবারও জয় বাংলা কনসার্টে নারীদের জন্য বিশেষ একটি প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে এম এ আজিজ স্টেডিয়ামে যেন তরুণেরা কনসার্টটি নিরাপদভাবে এবং স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরবিএস
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর