মুন্সীগঞ্জে প্লাস্টিক মিলে আগুন, দগ্ধ চার

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:২৬ এএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় জিকে প্লাস্টিক ফ্যাক্টরির আগুন প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সীমান্তবর্তী এলাকায় খোদা হাফেজ মোড় সড়ক সংলগ্ন জিকে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে। এসময় ফ্যাক্টরিতে থাকা চারজন অগ্নিদগ্ধ হন। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে দগ্ধরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিন সেডের জিকে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় চারজন আহত হয়। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিউটে পাঠানো হয়।

আহতরা হলেন- ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬) ও রিয়াজুল (৩০)। 

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ৯ টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিন সেটের জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে। এই ঘটনায় চার জন দগ্ধ হন। 

তিনি আরও জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের দুইটি ও নারায়ণগঞ্জের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন ছড়াতে পারেনি। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসাদের অবস্থা আশংকাজনক৷ তাদের চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণ শেষে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আশপাশের কোন আবাসন না থাকায় আগুন বেশিদূর ছড়াতে পারেনি।

 

এআর
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর