সাংবাদিকদের বেঁধে রাখার হুমকি ইউপি চেয়ারম্যানের

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:৩৩ এএম

কৃষিজমির মাটি তোলাসহ একাধিক অভিযোগের বিষয়ে কথা বলায় এক সাংবাদিকসহ স্থানীয় সব সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার। একই সঙ্গে তার স্পর্ধিত উচ্চারণ, এমপি-মন্ত্রী আমার কিছুই করতে পারবে না।

মঙ্গলবার দুপুরে একাধিক অভিযোগের বিষয়ে মুঠোফোনে তার সঙ্গে কথা বলেন ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি। এসময় তিনি ওই সাংবাদিককে এই হুমিক দেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যানের এমন আচরণে ক্ষুব্ধ স্থানীয় সাংবাদিকরা।

ভোরের কাগজ পত্রিকার নবাবগঞ্জ (দোহার) ঢাকা প্রতিনিধি সাহিদুল হক খান ডাবলু বলেন, নবাবগঞ্জের  জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর দীর্ঘগ্রামসহ বিভিন্ন স্থানে কৃষিজমির মাটি বিক্রি করা হয় এমন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কথা বলতে ফোনে রেশমা আক্তারকে সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষেপে যান। 

এসময় তিনি বলেন, নবাবগঞ্জ  ও দোহার উপজেলার কোন সাংবাদিক আমার ত্রিসীমানায় এলে তাকে তাকে শিকল দিয়ে বেঁধে রাখবো। এটা আমার চ্যালেঞ্জ। আপনারা যাকে বলার বলেন, এমপি, মন্ত্রী যাকে পারেন বলেন। তারা আমার কিছুই করতে পারবে না। 

পরে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সঙ্গে জড়িত একাধিক সাংবাদিকদের তিনি বলেন, এ ব্যাপারে আমি কথা বলতে বাধ্য নই। পরে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

একাত্তর/এসি
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর