ফলন নিয়ে দুশ্চিন্তায় পঞ্চগড়ের কৃষক

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পিএম

পঞ্চগড়ে প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির কারণে নষ্ট হচ্ছে আবাদি ফসল, বাদাম ও মরিচ। এতে আশানুরূপ ফসল নিয়ে দুশ্চিন্তায় জেলার কৃষক। এ অবস্থায় ফসল বাঁচাতে বৃষ্টি না হওয়া পর্যন্ত পাম্পের সেচসহ কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। 

পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় কিছুদিন আগেও বিস্তীর্ণ জমি ছিলো বাদাম আর মরিচের গাছের সবুজ বিছানা। এসব ফসলের বাম্পার ফলনের স্বপ্ন দেখছিলেন কৃষকরা।

তবে প্রচণ্ড তাপদাহ আর অনাবৃষ্টিতে গেলো কয়েকদিনে বিবর্ণ হতে শুরু করেছে বাদাম ক্ষেত। মাটি শুকিয়ে যাওয়ায় গাছের গোড়ায় রস নেই, তাই কমে গেছে গাছের জীবনশক্তি। এমন পরিস্থিতিতে ফসল নষ্টের দুশ্চিন্তায় কৃষকের কপালে ভাঁজ।

মরিচ ক্ষেতেও পানির অভাবে মারা যাচ্ছে গাছ। প্রতি বছর এই সময়ে বৃষ্টি হওয়ায় সেচ লাগতো না, এবার বাড়তি খরচে সেচ দিচ্ছে কেউ কেউ। এতে মরিচ আবাদের খরচ বেড়ে যাচ্ছে। কৃষকরা বলছেন, এরপরও ফলন অর্ধেকে নেমে আসতে পারে।

দীর্ঘদিন অনাবৃষ্টিতে ফসলের ক্ষতির কথা স্বীকার করেন স্থানীয় কৃষি কর্মকর্তা। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত পাম্পের সেচসহ কৃষকদের নানা পরামর্শ দেয়ার কথা জানান তিনি।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, দীর্ঘদিন ধরে মাঝারি তাপ প্রবাহ বিরাজ করায় অনেক যায়গায় খালবিল নদীনালা শুকিয়ে গেছে, পানির স্তরও নেমে গেছে। ফলে চাষীরা তাদের জমিতে ঠিকমতো সেচ দিতে পারছেন না।  

পঞ্চগড় জেলায় চলতি মৌসুমে ৯ হাজার ১৭ হেক্টর জমিতে বাদাম আর ৮ হাজার ৬৮৭ হেক্টর জমিতে মরিচ চাষ করেছেন কৃষকরা। এরমধ্যে সিংহভাগ বাদাম চাষ হয় বোদা উপজেলায়, আর মরিচ চাষের অন্যতম উপজেলা আটোয়ারী ও তেঁতুলিয়া।

আরবিএস
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর