হবিগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে নিহত তিন, অর্ধশতাধিক আহত

আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:০২ পিএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মন্দরী ইউনিয়নের আগোয়া বাজারে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, আগোয়া গ্রামের ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য বদির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। দুপুরে এ নিয়ে দুই পক্ষের দুই সমর্থনকারী, অটোরিকশাচালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদি মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় ঘটনাস্থলেই আব্দুল কাদির ও সিরাজ মিয়া নামের দু'জন নিহত হন এবং আহত হন অর্ধশতাধিক মানুষ। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর মারা যান লিলু মিয়া নামের আরও একজন।

আহত অনেককে হবিগঞ্জ ও সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরবিএস
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
নেত্রকোণার কলমাকান্দায় একটি গোরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর