ভাসমান খাঁচায় মাছ চাষে চমক

 

 

 

আপডেট : ১৯ মে ২০২৪, ১২:০০ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞার ফলে ভাসমান খাঁচায় মাছ চাষে ঝুঁকছেন চাষিরা। যা একদিকে বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য সুযোগ তৈরি করছে, অন্যদিকে দেশের জন্য নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে চাষিরা বলছেন, সরকারিভাবে প্রণোদনা পেলে এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহীর সংখ্যা বাড়বে।

ষাটের দশকে বিশাল জলাশয় নিয়ে তৈরি হয়েছে কাপ্তাই হ্রদ। এই হ্রদই এখন মাছের অন্যতম এক উৎস। যা হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, গুছিয়েছে জীবন। তবে মাছের প্রজনন বাড়াতে বছরের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয়া হয়। 

এই তিন মাস সময়কেই কাজে লাগাচ্ছেন স্থানীয় মাছ চাষিরা। আধুনিক পদ্ধতিতে খাঁচায় মাছ চাষ শুরু করেছেন তারা। ব্যতিক্রমী এই উদ্যোগে সফলও হয়েছেন। 

পাহাড়ের মাছ চাষিরা জানান, অল্প সময় ও কম খরচে নতুন এই পদ্ধতির মাধ্যমে বন্ধ মৌসুমেও উপার্জন করছেন তারা। তবে সরকারি প্রণোদনা পেলে এই প্রকল্পের পরিধি আরও বাড়বে এবং প্রান্তিক চাষিরা মাছ চাষে আগ্রহী হবেন। 

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি, পানির ব্যবহার নিশ্চিত এবং মাছ আহরণ বন্ধের সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য এটি একটি যুগোপযোগী প্রযুক্তি।

লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান বলেন, আমাদের লেকে যতটুকু পানি আছে, পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং মাছ ধরা যখন বন্ধ থাকে সেসময় মৎস্যজীবীরা যদি ভাসমান খাঁচায় মাছ চাষ করতে পারে তাহলে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হবে।   

মৎস্য কর্মকর্তারা জানান, সঠিকভাবে চাষ করতে পারলে একটি ১৮ ঘনমিটার আকৃতির মাছ খাঁচায় ৪ মাস চাষ করে প্রায় অর্ধ লক্ষ টাকা আয় করা সম্ভব।

আরবিএস
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর