ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

আপডেট : ২৮ মে ২০২৪, ০৭:০৭ পিএম

ঝিনাইদহের সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত, সেই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুরালের বিচার মিজানুর রহমান খান এই রায় প্রদান করেন। রায় প্রদানের সময় অভিযুক্ত আসামী খন্দকার ফারুকুজ্জামান ফরিদ আদালতে উপস্থিত ছিলেন। তিনি সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের আমিরুজ্জামানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
  
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদের নিজ গ্রাম সদর উপজেলার নৃসিংহপুরের চম্পা খাতুন একটি সমস্যায় পড়ে তার কাছে আসেন। এ সময় তিনি ওই নারীকে বিচার করে দেওয়ার কথা বলে কৌশলে মাদক সেবন করিয়ে জোরপুর্বক ধর্ষণ করেন। পরে ১৯ এপ্রিল ভুক্তোভুগি নারী বাদি হয়ে সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায়  ফরিদ কিছুদিন জেলে ছিলেন, পরে উচ্চ আদালত থেকে জামিন নেন।

মামলায় অভিযুক্ত হওয়ার কারণে ২০২২ সালের ১৬ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে  চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হন তিনি। একই ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকেও ফরিদকে বহিষ্কৃত করা হয়।

আদালত এ ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষা করলে আলামত পায়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নারী-শিশু নির্যাতন দমন আইনে এ অভিযোগ সন্দেহতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

মামলার অপর আসামী ফরিদের গাড়ি চালক নজরুল ইসলামকে বেকসুর খালাস প্রদান করা হয়।

এআর
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর