পিরোজপুরে বাস-বাইক সংঘর্ষে নিহত দুই

আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:১৯ পিএম

পিরোজপুরের নেছারাবাদে যাত্রীবাহী বাসের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুনিয়ারী এলাকার নেছারাবাদ-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে শাকিল (২৬) ও একই গ্রামের ফজলুল করিমের ছেলে সাইফুল ইসলাম (৩৭)। তারা জগন্নাথকাঠি বন্দরে কাঠের ব্যবসা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা মোটরসাইকেলে করে হারতারপাড়া বাজার থেকে স্বরূপকাঠির দিকে ফিরছিলেন। এ সময়ে বরিশালমুখী শুভেচ্ছা-১ যাত্রীবাহী বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এইচ এম শাহীন জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের প্রক্রিয়া চলমান আছে।

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর