সিলেটে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

আপডেট : ১৫ জুন ২০২৪, ০২:৩৮ পিএম

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন। 

শনিবার ভোর ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গিলাতৈলে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। 

টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারিরা চিনি ভর্তি একটি মিনি ট্রাক এবং ১১টি পিকআপ ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

বিজিবি টহল দল ট্রাক এবং পিকআপগুলো তল্লাশি করে আনুমানিক ৫৬ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লক্ষ ৫০ হাজার টাকা। 

ভারত থেকে চোরাচালান করা এই চিনি কাস্টমস বিভাগে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

বিজিবি জানায়, এমন চোরাচালান হয়ে আসা মালামাল আটক করতে জকিগঞ্জ ব্যাটালিয়নে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হচ্ছে, চালানো হচ্ছে অভিযান। 

এআর
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর