ভারতে পাচারের সময় পঞ্চগড় সীমান্তে দুই রোহিঙ্গা দম্পতি আটক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় আটক চারজনকে পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী ক্যাম্পের সদস্যরা।

আটকরা হলেন—কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. এনায়েতুল্লাহ (২৩) ও তার স্ত্রী মোছা. জাইনুব বিবি (২১) এবং ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মো. এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী মোছা. নুর কলিমা (২০)।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো দালালকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাগুরমারী বিওপির আওতাধীন সীমান্ত এলাকার টিটিহিপাড়ায় অভিযান চালায় বিজিবির একটি নিয়মিত টহল দল। এ সময় মেইন পিলার ৭৪২-এর সাব পিলার ৪ থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানরত ওই চার রোহিঙ্গাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দালাল চক্রের মাধ্যমে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে তাদের পঞ্চগড় সীমান্ত এলাকায় আনা হয়েছিল। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করাই ছিল তাদের গন্তব্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান জানান, বিজিবি আটক চার রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছে। মানব পাচার প্রতিরোধ ও সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরবিএস
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর