আবারো উদ্ধার হলো মাটিতে পুঁতে রাখা মাইন

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৮:১৬ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে মাটির নিচ থেকে অবিস্ফোরিত একটি ল্যাণ্ড মাইন উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের ক্যানেলের বাজার এলাকায় মাটির নিচ থেকে ওই  ল্যাণ্ড মাইনটি উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানা পুলিশ জানায়, দুপুরের দিকে বাজেডুমরিয়া গ্রামের ক্যানেলের বাজার সংলগ্ন রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের ধারে কয়েকজন শিশু খেলছিলো। এসময় ওই শিশুরা হাত দিয়ে ক্যানেলের ধারের মাটি খুড়লে মাটির নিচে পুঁতে রাখা ল্যাণ্ড মাইন দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। 

পরে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইনটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মাটিতে পুঁতে রাখা মাইনসহ ঘটনাস্থল নিরাপত্তা বেস্টুনি দিয়ে ঘিরে রেখে উৎসুক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। 

স্থানীয়রা জানায়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাজাডুমরিয়া গ্রামে দেশীয় রাজাকারদের সহযোগিতায় পাকহানাদার বাহিনীর আমাদের বাঙালীদের উপর ব্যাপক অত্যাচার-নিপীড়নসহ নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। এসময় ওই গ্রামে যাতে মুক্তিযোদ্ধারা প্রবেশ করে পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে এজন্য পাকহানাদার বাহিনী মাটির নিচে এসব মাইন পুঁতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

কিশোরগঞ্জ থানা পরিদর্শক পলাশ চন্দ্র মন্ডল বলেন, উদ্ধার হওয়া মাইনটি অবিষ্ফরিত। সেটি মাটির নিচে পোঁতা অবস্থায় রয়েছে। মাইনসহ ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে যাতে কেউ ভিড়তে না পারে এজন্য সেখানে থানা পুলিশের সদস্য এবং গ্রাম পুলিশের পাহারা রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসলেই মাইনটি নিস্ক্রিয় করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল একই এলাকায় পতিত জমি খননের সময়ে দু’টি অবিষ্ফরিত ল্যাণ্ড মাইন, একটি গ্রেনেড, একটি মর্টার শেল এবং একটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে মাইন ও গ্রেনেড নিষ্ক্রিয় করে।

এআর
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা ৯৬টি মাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল টিম।
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর