বন্যার্ত এলাকায় মানুষের দুর্ভোগ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১০:৫৩ এএম

দুর্ভোগ বাড়ছেই বন্যার্ত এলাকার বাসিন্দাদের। খাবার আর বিশুদ্ধ পানির সংকটে গাইবান্ধার ২০টি ইউনিয়নের মানুষ। আর, কুড়িগ্রামের চর এলাকার চাষের জমিসহ প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি। অন্যদিকে, সুনামগঞ্জে পানি কমলেও বাড়ছে পানিবাহিত রোগ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার চর ও নিচু এলাকার রাস্তাঘাট এখনো পানির তলায়। ঘাঘট, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কমলেও বাড়ছে করতোয়া আর তিস্তায়।

স্থানীয়রা বলছেন, এখনো সেখানকার চাষের জমি পানির নিচে। এই অবস্থায় খাবার ও পানযোগ্য পানির সংকটে আছেন তারা। পাশাপাশি বেশিরভাগ মানুষ আক্রান্ত হয়েছেন বিভিন্ন রোগে।

কুড়িগ্রামেও পানিতে তলিয়ে আছে চরের চারণভূমি। দীর্ঘ সময় পানির নিচে থাকায় বেশিরভাগ ফসল নষ্ট হয়ে গেছে। সংকট দেখা দিয়েছে মানুষ ও গবাদিপশুর খাদ্যের। এখনো বিপদ সীমার উপরে দুধকুমার ও ব্রক্ষপুত্র।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় খুবই কম খাবার বিতরণ করা হচ্ছে।

সুনামগঞ্জে বন্যার পানি কমার সাথে সাথে বাড়ছে পানিবাহিত নানা রোগ। সিরাজগঞ্জে পাঁচ উপজেলায় লাখো মানুষ এখনো পানিবন্দি।

একাত্তর/আরএ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর