হল ত্যাগের নির্দেশে উত্তাল কুবি

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৬:৫৮ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসহ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্র রাজনীতি বন্ধসহ তিন দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জরুরি সিন্ডিকেট মিটিং শেষে বিশ্ববিদ্যালয় বন্ধ ও বিকেল পাঁচটার মধ্যে হল ছাড়ার ঘোষণা গণমাধ্যমে আসার পরপরই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। 

বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শুরু হয়ে উপাচার্য বাংলো পর্যন্ত এসে উত্তেজিত শিক্ষার্থীরা উপাচার্য বাংলোতে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বাধ্য হয়ে প্রক্টরিয়াল বডি নিজেদের তালাবদ্ধ করেন প্রক্টর কার্যালয়ে। 

এসময় উত্তেজিত শিক্ষার্থীরা, 'ধিক্কার ধিক্কার প্রশাসন ধিক্কার, হল আমরা ছাড়ছি না, হল কারো বাপের না' বলে স্লোগান দিতে থাকে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উত্তেজিত শিক্ষার্থীদের সামনে আসলে শিক্ষার্থীরা সন্ধ্যা ৬টার মধ্যে তিনটি দাবি বাস্তবায়নের জন্য বলেন। দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার ঘোষণা প্রত্যাহার করতে হবে, বাস সেবা, বিদ্যুৎ, ওয়াইফাই আগের মত সচল রাখতে হবে।

এই দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা হলের প্রভোস্টদের সাথে কথা বলেছি। তারা শুধুমাত্র প্রশাসনের  সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের জানিয়েছে। যারা থাকতে চায় তারা থাকতে পারবে। এছাড়া আরও যেসব দাবি করা হচ্ছে সেগুলো আমরা আমাদের উপাচার্য ও সিন্ডিকেট মেম্বারদের জানাবো।

আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার বিষয়ে পাঁচ হলের প্রভোস্টের সাথে কথা বললে তারা জানান, আমরা প্রশাসনের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

আরবিএস
সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে টানা ২৪ দিন বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত এ জেলার যাত্রীরা।
কোটা সংস্কার আন্দোলনের পর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাতদিন পর চালু হয়েছে শেরপুর সদর থানা পুলিশের কার্যক্রম।
কোটা সংস্কার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মাহমুদুর রহমান খান সোহেল নামে এক চাকরিজীবী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মোংলায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর