ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারও ট্রেন চলাচল শুরু

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৮:৫৩ পিএম

সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে টানা ২৪ দিন বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত এ জেলার যাত্রীরা।

মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন সকাল ৬টায় নারায়ণগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। অন্যদিকে নারায়ণগঞ্জ স্টেশন থেকে একটি ট্রেন সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

যাত্রী কম থাকলেও দুই-একদিনের মধ্যে এ রুটে সব স্বাভাবিক হবে বলে মনে করেন নারায়ণগঞ্জ স্টেশনমাস্টার কামরুল ইসলাম খান।

স্টেশনমাস্টার কামরুল ইসলাম খান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। প্রতিদিন আট জোড়া ট্রেন চলাচল করবে। আজ প্রথম দিন যাত্রী কম থাকলেও দুই-একদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। ট্রেন চলাচলে কোনোরকম সমস্যা হচ্ছে না। ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা।

এর আগে দেশিব্যাপী সহিংসতার জেরে গত ১৮ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুদিন চলার পর ৩ অগস্ট শনিবার আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। 

তবে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

এক সপ্তাহ বন্ধ থাকার পর ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে চালুর কথা জানায় বাংলাদেশ রেলওয়ে। তবে সেদিন কোনো ট্রেন চলাচল করেনি। পরে রেলপথ মন্ত্রণায়ল জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর