নাশকতার ক্ষত নরসিংদীর সর্বত্র

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৬:৩০ পিএম

কোটা আন্দোলনে ভর করে নরসিংদীতে কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুটপাট ও আট শতাধিক আসামি ছিনতাই করেই ক্ষান্ত হয়নি নাশকতাকারীরা। হামলা-ভাঙচুর-আগুনের শিকার হয়েছে ৯টি সরকারি দপ্তর।

এছাড়াও হামলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধির কার্যালয়। প্রাথমিকভাবে নরসিংদীতে ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকারও বেশি বলে ধারণা করছে জেলা প্রশাসন।

নরসিংদীতে সবচেয়ে ভয়াবহ নাশকতা ঘটে গত ১৯ জুলাই। কারাগার থেকে হাইওয়ে থানা অথবা পুলিশ ফাঁড়ি। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়। ডাকঘর, কৃষি বিপণন কার্যালয় এমনকি বেসরকারি প্রতিষ্ঠান; সব কিছুতে হামলা হয়েছে। দেয়া হয়েছে আগুন।

নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় চলে এই নৈরাজ্য। ছাত্রদের আন্দোলনের কাঁধে ভর করে দুর্বৃত্তদের নাশকতায় ধ্বংসস্তূপে পরিণত সরকারি-বেসরকারি স্থাপনা আর যানবাহন। 

ওইদিন কারাগারে হামলা চালিয়ে লুটে নেয়া হয় ৮৫টি অস্ত্র। আট শতাধিক বন্দী পালিয়ে যায়। যাদের মধ্যে ৯জন জঙ্গি। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কারাগার ভবন। বাংলাদেশ আগে কখনো এ রকম ঘটনা দেখেনি। 

নৈরাজ্যের সুযোগ নিয়ে কেউ কেউ আবার ব্যক্তিগত অফিস, বাড়ি-ঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন অনেক উদ্যোক্তা ও জনপ্রতিনিধি। 

এদিকে হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলেও একযোগে হামলা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়নি বলে মনে করছেন নরসিংদীর পুলিশ প্রশাসন। 

আর জেলা প্রশাসন এখন চেষ্টা চালাচ্ছে, সব প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি সেগুলোকে আবার সচল করার। 

সরকারি-বেসরকারি অফিস ও স্থাপনায় হামলা-ভাংচুর, আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে ১১টি। আর শনিবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ২৩৪ জন। 

শহরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী।

আরবি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর