রাঙ্গামাটিতেও ঢুকছে পানি, ২১ স্থানে পাহাড় ধস

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৮:০৬ পিএম

অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির পর এবার রাঙ্গামাটিতেও পানি ঢুকতে শুরু করেছে। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, কাউখালি, জুরাইছড়ি, বরকল, বিলাইছড়ি, লংগদু ও নানিয়াচর উপজেলায় ১৫ হাজারের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। 

ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকার বেইলি ব্রিজসহ একাধিক সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও সড়কে চলাচল করা যাত্রীরা। রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক পানিতে ডুবে যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

এদিকে কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির ২১টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় পাহাড় ধসে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। তবে এখনও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাঙ্গামাটি-চট্টগ্রাম, ঘাগড়া-বড়ইছড়ি-বান্দরবান এবং রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ২১টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে এক ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কেঙ্গেলছড়ি এলাকা প্লাবিত হওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এছাড়াও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল ভয়াবহ আকার ধারণ করায় কাউখালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে উপজেলা সদরের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পানির নিচে তলিয়ে গেছে। 

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হ্যাপী দাস জানিয়েছেন, কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল ভয়াবহ আকার ধারণ করায় কাউখালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকটি এলাকায় ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। 

তিনি আরও জানান, এছাড়া নতুন করে প্লাবিত হয়েছে রাঙ্গামাটির মানিকছড়ি সাপছড়ির নিম্নাঞ্চল। ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে যাওয়ায় মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন পানিবন্দিরা। তাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, প্রশাসনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়রা। 

আরবিএস
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর