তিন মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম

টাঙ্গাইলের ধনবাড়ি ও মধুপুর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে তিন মামলায় ১৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেয়। 

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, আজকে মোট তিনটি মামলায় ড. আব্দুর রাজ্জাককে ১৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এরমধ্যে মধুপুর উপজেলায় গত ৪ আগস্ট হামলার ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা এবং অপর দুটি হলো মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা। 

তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানিতে খুবই খুশি, তবে তার উপযুক্ত শাস্তি হলেই আমরা সন্তুষ্ট হবো।

এদিন সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আদালত চত্বরে অবস্থান নেয়।

রাজ্জাককে বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে তোলার সময় তার ওপর ডিম ছুঁড়ে মারেন শিক্ষার্থীরা। এসময় আদালত চত্বরে বিভিন্ন শ্লোগানও দেন তারা। 

আরবিএস
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর