নতুন করে গ্রেপ্তার দীপু মনি-মেনন-শাহজাহানসহ আট

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:৫৮ এএম

পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপসহ আট জনকে। 

সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। 

এর মধ্যে যাত্রাবাড়ি থানার রফিকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আহমদ হোসেনকে, পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন,  রেজাউল করিম, কবির হোসেন মিঠুকে। 

এছাড়া মিরপুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে তারা প্রত্যেকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ডে ছিলেন। 

একাত্তর/এসি
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর