ভারত থেকে চোরাই পথে আসা কোটি টাকার মালামাল জব্দ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ভারত থেকে অবৈধভাবে আনা ট্রাকবোঝাই ৭২১টি কম্বল ও ৩০৫ বস্তা জিরা জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে শেরপুর সেনা ক্যাম্প। এর আগে, বুধবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সেনাবাহিনীর ১৩ বীরের শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, লেফটেন্যান্ট সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়। 

এসময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে স্থানীয় মো. রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। পরে সেখানে আরও তল্লাশি করে অবৈধভাবে আমদানি করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। 

উদ্ধার করা কম্বলের মূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং উদ্ধারকৃত জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এছাড়া এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয় যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। 

তবে অভিযানের সময় বাড়ির মালিক ও এসব পণ্য চোরাকারবারির সাথে জড়িত রুহুল আমিন আগেই পালিয়ে যান। রুহুল আমিন এর আগেও ভারতীয় চিনি চোরাকারবারির অভিযোগে পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।

ক্যাপ্টেন নাহিয়ান বলেন, উদ্ধার করা মালামাল তালিকা করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, জব্দ করা মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর