দোহারে শিক্ষার্থীদের পাশে মায়ের আদর ফাউন্ডেশন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

ঢাকার দোহার উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে এ খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এনটিভির সিনিয়র ব্রডকাস্ট এক্সিকিউটিভ কর্মকর্তা আনোয়ার পারভেজ সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মায়ের আদর ফাউন্ডেশনের সভাপতি ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল, দোহার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিজয়টিভির প্রতিনিধি আতাউর রহমান সানীসহ শিক্ষক শিক্ষার্থী এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সদস্যরা ।

কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। পড়ালেখায় যথেষ্ট আগ্রহ, ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝড়ে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের। যার কারণে মেধাবী হওয়া সত্ত্বেও অকালে ঝড়ে পড়তে হয় মৌলিক অধিকার নামক শিক্ষা থেকে। মায়ের আদর ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহৎ গুণ। তাই সবাইকে এসব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন। 

শিক্ষা সামগ্রী প্রাপ্ত এই মেধাবী শিক্ষার্থীরা একদিন দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশের অহংকারে পরিণত হবে। দেশের উন্নয়নে তারা অনেক অবদান রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে ফাউন্ডেশনের নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান।

মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ সোহাগ বলেন, করোনাকালীন সময়ে সাধারণ দরিদ্র পরিবার সমূহের পাশে খাদ্য সরবরাহ করেছেন এ এবং  মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষা উপকরণ প্রদান করে আসছে ফাউন্ডেশনটি।

এআরএস
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর