রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের সড়ক অবরোধ, দাবি না মানলে শাটডাউনের হুঁশিয়ারি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুরে ঘণ্টাব্যাপী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন তারা।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়ে অবস্থান করে এই কর্মসূচি পালন করে তারা। অবরোধ করায় এসময় মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

এর আগে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর মেডিকেল কলেজসহ বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের শত শত ইন্টার্ন ডাক্তার বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা মিছিল নিয়ে মেডিকেল মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির রংপুরের সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক ডা, কাওছার আহাম্মেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক সুরভী রহমানসহ অন্যান্য চিকিৎসকরা।

এসময় বক্তারা বলেন, আমরা ছয় বছর লেখাপড়ার পর ডাক্তার হই। অথচ ম্যাটসসহ কিছু প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে সেখানে দুই বছর লেখাপড়া করার পরেও তারা ডাক্তার পদবি ব্যবহার করে। এটা সম্পূর্ণ বেআইনি । অন্যদিকে সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার বছরে অনার্স শেষ করে বিসিএস  পরীক্ষায় অংশ নিতে পারে কিন্তু আমরা ছয় বছরের আগে বিসিএস পরীক্ষা দিতে পারি না। 

তারা আরও বলেন, আগে চাকরির বয়সসীমা ৩০ বছর ছিলো। আমাদের জন্য ৩২ বছর ছিলো।   এখন সাধারণ শিক্ষার্থীদের বয়সসীমা ৩২ বছর করা হলেও আমাদের দু'বছর বৃদ্ধি করে ৩৪ করা হয়নি। এই বৈষম্য দূর করার কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

এসময় বক্তারা আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের পাঁচ দফা দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেন। অন্যথায় সব মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

আরবিএস
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর