চাকরি স্থায়ী করার দাবি, অবরোধকারীদের সরিয়ে দিলো পুলিশ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের উভয় সড়ক অবরোধ করলে পুলিশ ও জল কামান নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এ সময় আটক করা হয় বেশ কয়েক জনকে।

পুলিশ বলছে, বিক্ষোভকারীদের অনুরোধ করার পরেও ভোগান্তি সৃষ্টি করায় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। শনিবার দুপুর ৩টার পর থেকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থা নিলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণের দাবি দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

কর্মসূচিতে সারাদেশ থেকে আগত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

এসময় জনভোগান্তি এড়াতে সড়ক ছেড়ে দেয়ার জন্য বারবার অনুরোধ করে পুলিশ। একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর জলকামান দিয়ে পানি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আহত হন বেশ কয়েকজন। আটক করা হয় কয়েক জনকে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, জনভোগান্তি এড়াতেই আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার পর বিকেল সাড়ে পাঁচটার থেকে প্রেসক্লাবের উভয় পাশের যান চলাচল স্বাভাবিক হয়।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর