চার গ্রামের বাসিন্দাদের কামড়ালো এক কুকুর

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১১:০১ এএম

শেরপুরের শ্রীবরদীতে কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশুসহ ১৫ জন। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার চার গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- হাসিবুল ইসলাম (১৮), ফর্সা (৬০), সোহান (১৭), সোরতন নেছা (৭৫), রমজান আলী (১৬), শরিফ মিয়া (২৩), ফরিদা বেগমসহ (৪৫) অন্তত ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকশাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌড়াতে থাকে। কুকুরটি যাদেরকে সামনে পেয়েছে তাদেরকে কামড়েছে। একপর্যায়ে চার গ্রামের শিশুসহ অন্তত ১৫ জনকে কামড়ে আহত করে কুকুরটি। একইসাথে চারটি মহিষকে কামড়িয়েছে এটি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ঘটনার পর রাতেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।

ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন, আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড়ে দেয়।

ফর্সা মিয়া বলেন, ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে। এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়েছে। আমাদের পাশের গ্রামের তিন জনকে কামড়েছে। চারটি মহিষকেও আহত করেছে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনিরুজ্জামান বলেন, কুকুরের কামড়ে আগে একদিনে এতো রোগী হাসপাতালে আসেনি। আহত সবাইকে হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ভ্যাক্সিন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর