চাঁদা আদায় নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ২৫

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১০:৪৭ এএম

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কয়লাবাহী ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। 

সোমবার রাত ১০টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মহেশখোলা বাজার এবং দাতিয়াপাড়া এলাকায় দুই দফায় সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৬০)। তিনি একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য হযরত আলীর অনুসারীদের সঙ্গে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য জামাল হোসেনের অনুসারীদের কয়লাবোঝাই ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মহেশখোলা বাজার এবং দাতিয়াপাড়া এলাকায় দুই পক্ষের দুই দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত ও হোসেনপুর গ্রামের মোহাম্মদ আলী নিহত হন। তবে আলী কোন পক্ষের তা জানা যায়নি।

আহতদের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, তাহিরপুর সীমান্ত থেকে চোরাই পথে আসা কয়লাবাহী ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে মোহাম্মদ আলী নামের একজন নিহত ও উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রতিপক্ষের লোকজন দাবি করেছেন, সংঘর্ষের সময় হয়তো স্ট্রোক করে মারা গেছেন। 

আরবিএস
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর