বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম

নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে মিহাদ ইসলাম (১৮) ও আসাদুজ্জামান আসাদ (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেলে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। 

নিহত মিহাদ ইসলাম মিরপুর পলাশ নগর এলাকার শাহজাহান বেপারির ছেলে ও আসাদ সিরাজগঞ্জের কামরুল ইসলামের ছেলে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল বিকেলে চার বন্ধু মিলে ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যান। এসময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেন। 

পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান চালিয়ে অপর কিশোর আসাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। 

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী জানান, সাঁতার না জানা ওই দুই কিশোর গোসলের একপর্যায় গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। 

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

আরবিএস
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর