বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৫:৩০ পিএম

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজনেরে মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার জাহাজমারা নলছিরা প্রধান সড়কে সৌদিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিরবিরি গ্রামের দিলাল উদ্দিনের ছেলে মো: মামুন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো: তারেক (২০)।

আরও পড়ুন: বন্দুকযুদ্ধে নিহত ২, এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ!

হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম একাত্তরকে জানান, মোটরসাইকেল যোগে চরকিং ইউনিয়নে বিয়েতে যাওয়ার পথে, উপজেলার জাহাজমারা নলছিরা প্রধান সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে তাদের। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুই জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হলে পথে তারও মৃত্যু হয়। 

পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।  


একাত্তর/আরবিএস                

মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর