ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ঈদ করতে দেয়নি: এ্যানি

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম

ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। তবে, গত ১৬-১৭ বছর ধরে জনগণ সেই ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

সোমবার সকালে লক্ষ্মীপুর সোনা মিয়া ঈদগাঁ মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, আজকের দিনটি খুশির দিন, আনন্দের দিন। কিন্তু বিগত ১৬-১৭ বছর আমরা সেই আনন্দ অনুভব করতে পারিনি। তবে, এবার দেশের জনগণের আন্তরিকতা ও সহযোগিতার ফলে আমরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারছি।

তিনি আরও বলেন, আজকের এই আনন্দ আমাদের মধ্যে ধরে রাখতে হবে। এ জন্য দরকার সুদৃঢ় ঐক্য। একতাই আমাদের শক্তি, যা আমাদের ভবিষ্যৎ দিনগুলোতে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ দেবে। আমি বিশ্বাস করি, আমরা সবাই সুন্দরভাবে আছি, মিলেমিশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার। 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক মো. ফয়েজ আহম্মেদ, যুবদল নেতা বদরুল আলম শ্যামল, সোহেল আদনান, ছাত্রদল নেতা জিদান চৌধুরীসহ আরও অনেকে।

এবারের ঈদুল ফিতর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদ আনন্দের বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এ কামনায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির এই নেতা।

আরবিএস
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর