ঈদের নামাজ শেষে যেন ফিরে এলো ‘সুলতানি আমল’

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০২:৩৯ পিএম

ঈদ আনন্দ মিছিল, চারশ' বছরের ঢাকার ঐতিহ্য। যা আরও একবার পুনরুজ্জীবিত হলো। ঢাক-ঢোল, মহিষ আর ঘোড়ার গাড়ি, নানা প্রতিকৃতি নিয়ে এই আনন্দ মিছিলে যুক্ত হয়েছেন সর্বস্তরের মানুষ। শুধু ঈদ নয় সারাবছর এমনভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারলেই দেশ এগিয়ে যাবে বলে মনে করছেন নগরবাসী। 

প্রথমবারের মতো রাজধানীর শেরেবাংলা নগরের পুরাণ বাণিজ্য মেলার মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে। আর সেই জামায়াতে অংশ নিতে হাজির কয়েক হাজার মানুষ। প্রায় লাখ মুসল্লির এক সাথে নামাজ আদায়ের আয়োজন করা হয় এখানে। 

সকাল সাড়ে আটটায় এই জামায়াত অনুষ্ঠিত হয়। যেখানে দেশের শান্তি প্রতিষ্ঠায় সকলকে এক সাথে কাজ করার জন্য দোয়া করা হয়। পাশাপাশি নতুন এই ঈদ জামাত আয়োজনে খুশি নগরবাসী।

নামাজ শেষে প্রথমবারের মতো  ঢাকার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। প্রায় হারিয়ে যাওয়া এই আনন্দ মিছিলটি নগরবাসীর নতুন এক অনুষঙ্গ হয়ে উঠলো। ঢাকার ঐতিহ্য ধারণ করে এই আয়োজন তরুণ প্রজন্মকে সম্প্রীতি আর সহমর্মিতা শেখাবে।   

আগামীতে এই আয়োজন আরও বড় আকারে করার কথা জনান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরীর প্রত্যেককে দায়িত্ব নেবার আহবান জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক।

মিছিলটি মানিকমিয়া এভিনিউএ শেষ হয়। সেখানে চলে নানা সাংস্কৃতিক আয়োজন। 

 

আরবিএস
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর