ধুমধাম আয়োজনে চলছিলো বাল্যবিয়ের অনুষ্ঠান, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আইরমাড়া গ্রামে ধুমধাম আয়োজনে চলছিলো এক কিশোরীর বাল্যবিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন। 

এলাকাবাসী জানায়, আইরমাড়া গ্ৰামের মো. কালু বেপারীর ছেলে মো. সুজন মিয়ার সাথে একই গ্ৰামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর (১৬) বিয়ের আয়োজন চলছিলো। এমন সংবাদ পেয়ে সদর উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই বাল্যবিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং বাল্যবিয়ের কুফল এবং আইন সম্পর্কে সচেতন করে।

স্থানীয়রা আরও জানান, মেয়েটি একজন মেধাবী শিক্ষার্থী। সে লেখাপড়া চালিয়ে যেতে চায়। ১৮ বছর না হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে তার বিয়ের সমস্ত প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়েছে। তারা বলছেন, বাল্যবিয়ে নিয়ে প্রচার-প্রচারণা বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়া জরুরী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেজবাহ উল সাবেরিন জানান, আইরমাড়া গ্রামে ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের আনুষ্ঠানিকতা চলছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবেন না এবং লেখাপড়া চালিয়ে যাবেন বলে অভিভাবকরা প্রতিশ্রুতি দিয়েছেন। তাদেরকে বাল্যবিয়ের কুফল ও আইন সম্পর্কে অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

আরবিএস
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর