আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস: সালাহউদ্দিন আহমেদ

আপডেট : ১৬ মে ২০২৫, ১১:১৫ পিএম

আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যা করার ইতিহাস উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনার শাসনামলের ইতিহাস ছিলো, গণতন্ত্র হত্যা, একদলীয় শাসন ব্যবস্থার বিচরণ ও গণতন্ত্রকে বিলুপ্ত করা। 

শুক্রবার (১৬ মে) খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকারবিষয়ক তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, ২০১৪, ১৮ ও ২০২৪ সালে তথাকথিত যে নির্বাচন তারা করেছিলো তা ছিলো বঞ্চনার, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং তাদের স্বার্থ হাসিলের মাধ্যমে দেশকে জলাঞ্জলি দেয়া। 

তিনি বলেন, ২০১৪ থেকে প্রবঞ্চনামূলক নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আওয়ামী লীগের আমলে ট্যাক্স ছাড়ের নামে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা যদি অর্ধেকও রোধ করা যেত, তাহলে জাতীয় শিক্ষা ও স্বাস্থ্য বাজেট আরও তিনগুণ করা যেত। 

তিনি আরও বলেন, ১৮ কোটি মানুষের মধ্যে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা বছরের পর বছর ঝুলে থাকলে দেশে অশান্তি বিরাজ করতেই থাকবে। রাজনৈতিক স্থিতিশীলতা রাখতেই ন্যাশনাল রিকনসিলিয়েশনের ধারণা দিয়েছে বিএনপি।  

এসময় বিএনপি ঘোষিত ৩১ দফার উল্লেখ করে দলটির জাতীয় স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সব নেতাকর্মী, তরুণরা প্রত্যেকেই এই ৩১ দফার অ্যাম্বাসেডর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের উপস্থাপনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যুক্তরাষ্ট্রের মেডিকেল ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনা সহযোগী অধ্যাপক ড. আজিজুল হক, বিডিজবস প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, জার্মানির ডিডব্লিউ একাডেমির রাজনৈতিক বিশ্লেষক ও প্রভাষক ড. মারুফ মল্লি­ক, জবান সম্পাদক রেজাউল করিম রনি, এ এম জেড হাসপাতালের ডা. সায়েম মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার, শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তার শাহীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক ড. তৌফিক জোয়ার্দার প্রমুখ।

আরবিএস
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর